1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ২.১৯ পিএম
  • ১৭৪ Time View
Obaidul-Kader

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। অতিরিক্ত ভাড়া না নিতে বাসমালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যেসব পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘অভিযোগ যেহেতু আসছে, তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। গাজীপুর-এলেঙ্গা মহাসড়কের পরিস্থিতিও ভালো। নির্বিঘ্নে চলছে পরিবহন। ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রাও স্বস্তিদায়ক।’

মহাখালী বাস টার্মিনালে রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সর্তক করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com