1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে দামুড়হুদার লোখনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

রিন্টু হোসেন উপজেলার লোখনাথপুর গ্রামের মুছা কালির ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রিন্টু হোসেনসহ কয়েকজন শ্রমিক লোখনাথপুর বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত রিন্টুর হাতে থাকা লোহার রড পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যান এবং ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে বাড়তি সতর্কতা অবলম্বন এবং বিদ্যুৎ বিভাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com