1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

‘নিরাপদ-নিরবিচ্ছিন্ন হচ্ছে এবারের ঈদযাত্রা’

  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ২.১৮ পিএম
  • ২০৪ Time View

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও নিরবচ্ছিন্ন ঈদযাত্রা হচ্ছে এ বছর। প্রতিটি ট্রেনই সময় মতো স্টেশন ছেড়ে যাচ্ছে। তবে কয়েকটি ট্রেন ২০ থেকে ৪০ মিনিটে দেরিতে ছেড়ে গেছে, সেটাকে শিডিউল বিপর্যয় বলে না। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, সময়মতো ট্রেন ছাড়া নিয়ে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

শনিবার (৩০ এপ্রিল) নিজ কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ মাসুদ সারওয়ার আরও বলেন, আমাদের যাত্রীরা যেন নিরাপদ, নির্বিঘ্নে, দুর্ঘটনামুক্ত এবং ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সেটাই ছিল লক্ষ্য। এটা বাস্তবায়নে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত থেকে মনিটরিং করছেন। এর ফলে এবার আমরা স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। এ কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। ট্রেনে বাড়তি কোচের প্রয়োজন হলে তখন তা সংযোজনেট ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ (শনিবার) দুটি ঈদ স্পেশাল ট্রেন, ৩৯ জোড়া আন্তঃনগরসহ ১২২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ১৬টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং সেগুলো যথাসময়েই ছেড়েছে। একটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত আছে। সে হিসাবে আমাদের কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি চলছে।

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com