1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

টিসিবি-ভিজিএফ সহায়তার ভাগাভাগিকে কেন্দ্র করে রফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা, গ্রেফতার ৩

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮.৫৫ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দর্শনায় টিসিবি, ভিজিএফ ও খাদ্যবান্ধব কর্মসূচির সহায়তা অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৮ মার্চ ২০২৫, বেলা আনুমানিক ১১টায় তিতুদহ মাঝেরপাড়া জামে মসজিদের নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী মোছাঃ নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার নেতৃত্বে ডিবি ও দর্শনা থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ৯ মার্চ ২০২৫ তারিখ দর্শনা থানাধীন গিরিসনগর গ্রামের ফাঁকা মাঠ থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ তসলিমুজ্জামান ওরফে সাগর মেম্বর (৪৩),মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৫০),মোঃ আছের উদ্দিন মান্দার (৪২)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া, পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো হাসুয়া ও পাঁচটি বাঁশের লাঠি।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com