1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেশে আরো ৩০ লাখ ডোজ টিকা আসছে যুক্তরাষ্টের

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৯.১৬ পিএম
  • ১৯৩ Time View
Vaccine

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কভিড-১৯ এর আরো ৩০ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ফাইজারের তৈরি টিকার এই চালানে রয়েছে নতুন ধরনের পুরোপুরি প্রস্তুত করা টিকা। এই টিকাগুলো বাহুতে প্রয়োগের আগে কোনো মিশ্রণের প্রয়োজনের নেই। এমনকি শীতল-সরবরাহ-ব্যবস্থা ন্যূনতম হলেও নতুন এই টিকাটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরো জানায়, নতুন শুরু হওয়া বুস্টার কার্যক্রমে সহায়তা দিতে নতুন এই টিকাগুলো একেবারে সঠিক সময়ে এসে পৌঁছেছে। আরো ৩০ লাখ ডোজ কভিড টিকা আসার ফলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কভিড টিকা অনুদান ৬ কোটি ৪০ লাখ ডোজ ছাড়িয়েছে। এই সংখ্যা আগামীতে আরো বাড়বে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, কভিড মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে। টিকাবিষয়ক আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে টিকা পাঠাচ্ছে।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। গত ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্র সাত হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া শীতলীকৃত মজুদ ও পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায়ও যুক্তরাষ্ট্র সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com