1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১.১১ এএম
  • ২৪৮ Time View

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে নলকা পর্যন্ত সৃষ্টি হয়েছে ১৫ কিলোমিটারের যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। চান্দাইকোনায় সম্প্রতি চালু হওয়া একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যা হওয়ায় সড়কের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে।

জানা গেছে, আজ ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সঙ্গে সংযুক্ত ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনায় সম্প্রতি চালু করা একটি সেতুর এক্সপানশন জয়েন্টে সমস্যা হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানচলাচল ওই সড়কে বন্ধ হয়ে যায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে নলকা পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।তাৎক্ষণিকভাবে সেতুটি সংস্কারসহ যানজট নিরসনে কাজ করছে পুলিশ। শিগগির যানজট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com