
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ ৩৪ হাজার টাকার। ১১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পেপার প্রসেসিং, সাইনপুকুর সিরামিক, আইএফআইসি ব্যাংক , ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কাট্টালী টেক্সটাইল এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved