
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ১৩৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইতে এস. আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- আরডি ফুড, এস্কয়ার নিট, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইজেনারেশন, গ্লোবাল হার্ভেস্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং ফার কেমিক্যালস
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved