
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আত -তাক্বওয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পাগড়ী প্রদান এবং ইসলামীক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের ২৪ নং সেক্টরের পূর্বাচল আত -আক্বওয়া মাদ্রাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন ভূঁইয়া কিরন।
উক্ত অনুষ্ঠানে গ্রীন এগ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা রিপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আরফান উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.শফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, দাউদ পুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রাজিব ভূঁইয়া, মিঠুন মিয়া, সেলিম মিয়া প্রমুখ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ী প্রধান করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved