
পুঁজিবাজারে তালিকাভুক্ত পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০৪ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ইউনিট প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৭১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩৩ পয়সা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved