
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) সিরাজগঞ্জের বাঘাবাড়ি শ্রমিকরা চাকরি স্থায়ীর দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত মিল্ক ভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান সমন্বয়ক ওয়াছিউল বারী বলেন, ‘‘মিল্ক ভিটায় কর্মরত শ্রমিকরা একযুগ, দেড় যুগ ও দুই যুগেরও বেশি সময় ধরে অস্থায়ী অবস্থায় কাজ করছেন। এ কারণে অবসরের সময় তারা পেনশন বা অন্যান্য ভাতা বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য চাই অনতিবিলম্বে চাকরি স্থায়ী করা হোক।’’
এদিকে, শ্রমিকদের এমন কর্মসূচির খবর পেয়ে বাঘাবাড়ি নৌবন্দরের নেতারা ঘটনাস্থলে ছুটে যান এবং আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved