
চলতি বছরের জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি ২.২ শতাংশ পয়েন্ট কমে ১০ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং নভেম্বরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ০.৯৫ শতাংশ কমে ৯.৯৪ শতাংশে নেমে এসেছে।
এদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, শীত মৌসুমে পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved