
বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৭ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন হল মাদ্রাসার শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসতেছে।
গতকাল শাহবাগ মোড়ে দুপুরে মাদ্রাসার শিক্ষকদের শান্তিপূর্ণ অহিংস সমাবেশে শিক্ষকদের ওপর যে নির্মম নিষ্ঠুরভাবে পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে, তা এ সভ্যসমাজে অনুচিত। তাতে হামলায় কয়েকজন আহত হয়েছেন। আমরা এই সরকারের বর্বরোচিত হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষকরা জাতির অভিভাবক।
শিক্ষকদের ওপর এই অমানবিক নিষ্ঠুর হামলা জাতি কখনো মেনে নিবে না। বছরের পর বছর তাঁরা স্বল্প বেতনে চাকরি করে আসতেছে, যা একেবারে অমানবিক। তাঁদের আন্দোলন যৌক্তিক। তাঁদের জীবন বাঁচার মৌলিক অধিকার, তাঁদের দাবি মেনে নিয়ে অবিলম্বে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা করার জন্য অন্তবর্তী সরকারের নিকট আহ্বান করছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved