
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ১৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ জানুয়ারি) শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। আর ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ডেল্টা স্পিনার্স ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ৫ দশমিক ৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৫ দশমিক ৮৮ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ৫ দশমিক ৩৪ শতাংশ, এশিয়াটিক ল্যাব ৫ দশমিক ৩২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ৯৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৪ দশমিক ৬৮ শতাংশ ও জুটস্পিনার ৪ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved