
পুঁজিবাজারে আসা ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৮ টাকা ৩০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ টাকা ২৬ পয়সা, গত বছর একই সময়ে যা ৪৯ টাকা ৩৮ পয়সা ছিল।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ১০৪ টাকা ৯৯ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১২ টাকা ৭৯ পয়সা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved