
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি গত ৩০ জুন,২০২৪ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানি ৭ টি হচ্ছে- সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, বেঙ্গল উইনসোর, এডিএন টেলিকম, ইউনাইটেড পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং এসিআই লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
আলোচ্য অর্থবছরে সায়হাম টেক্সটাইল ৫ শতাংশ, সায়হাম কটন ৫ শতাংশ, ৫ শতাংশ, এডিএন টেলিকম ১০ শতাংশ, ইউনাইটেড পাওয়ার ৬০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। আর সমাপ্ত সময়ে এসিআই লিমিটেড ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ২০ শতাংশ নগদ লভ্যাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved