বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

চুয়াডাঙ্গা ভ্যাট অফিসে দুদকের অভিযান: ঘুষের অভিযোগে তদন্ত শুরু

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ দপ্তর জানায়, অভিযানের সময় টিম ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অভিযোগগুলো নিয়ে আলোচনা করে। পাশাপাশি, অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে অভিযোগের বিস্তারিত তথ্য নেয়।

অভিযানে প্রাপ্ত রেকর্ড এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের বক্তব্য পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের এই পদক্ষেপ ব্যবসায়ীদের হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS