1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৭.৩৬ পিএম
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলায় জড়িত আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি মোঃ গিয়াস উদ্দীন (৬০) ও তার ছেলে মোঃ পলাশ (৩০), দস্যুতা মামলার আসামি মোঃ সাহাবুল হক সাবু (৫২), সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সন্টু আলী (৩৫) এবং রশিদা (৪৯), ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় মোঃ আবজাল হোসেন (৩৫) ও মোঃ আরিফিন জোয়ার্দ্দার (২৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত গিয়াস উদ্দীন ও পলাশ চুয়াডাঙ্গার পারআলমডাঙ্গা গ্রামের বাসিন্দা। দস্যুতা মামলার আসামি সাহাবুল হক গোবিন্দপুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। সাজাপ্রাপ্ত আসামি সন্টু আলী কামালপুর মণ্ডলপাড়া গ্রামের এবং রশিদা কাটাভাঙ্গা গ্রামের বাসিন্দা। ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় গ্রেফতারকৃত আবজাল হোসেন ও আরিফিন জোয়ার্দ্দার যথাক্রমে কোটপাড়া ও পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার পুলিশের এই সফল অভিযান এলাকায় প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com