1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ: চুয়াডাঙ্গায় সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৯.১২ পিএম
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে সেমিনারটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার  জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক জনাব মো. আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুগ্ম-সদস্য সচিব জনাব রনি বিশ্বাস তাঁর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা।

সেমিনারে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত ও উৎসাহ অনুষ্ঠানের পরিবেশকে আরো সমৃদ্ধ করে তোলে। সেমিনারটি সফলভাবে সমাপ্ত হয় এবং সকলের মনে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় জাগিয়ে তোলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com