
সাশ্রয়ী মূল্যের বিশেষ ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ ওএমএসের মেয়াদ ডিসেম্বরে শেষ হওয়ার পর আর বাড়ানো হচ্ছে না। আট লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। বাজার মোটামুটি কাঠামোতে এসেছে। ভবিষ্যতে আবার জরুরি হলে এটা চালু হতে পারে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে সংকট কমাতে আমদানি করে সারের মজুত বাড়াতে চায় সরকার। বাজেটের সময় ভ্যাটের বিষয় আরও ভালোভাবে সমন্বয় করা হবে। চালের সাপ্লাই চেইন মেনুপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। চালের দাম এখন মোটামুটি সহনীয় আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved