
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সংবাদ সম্মেলন আজ শনিবার (১৮ জানুয়ারি)। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়ে দলটির প্রতিক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved