
দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর জেলার নবাবগঞ্জ , খানসামা পার্বতীপুর, উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তান্ডবে শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপা পড়ে পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যুও হয়েছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসব উপজেলায় আম, লিচু ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
দেয়াল চাপা পড়ে নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩) বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে ঘরবাড়ি গাছ-পালাসহ আমলিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ঝড়ে মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা দেয়ালচাপা পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved