1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

‘২ কোটি মানুষের ঢাকা শহরে বিএনপি বিক্ষোভ করে ২শ লোক নিয়ে’

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.০৮ পিএম
  • ১৬০ Time View
hasan-mahmud

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঢাকা শহরে দুই কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে দুইশ লোক নিয়ে বিএনপি ঢাকায় যেভাবে বিক্ষোভ করে, তাতেই বোঝা যায়, তারা আসলে কতটুকু আন্দোলন করতে পারবে।’

তিনি জানান, ‘এ ঈদের পরে, আগামী ঈদের পরে’ আন্দোলনের এমন দিনক্ষণ বিএনপি আগেও দিয়েছে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে, বিএনপি আসলে আন্দোলন করতে পারবে কি না।

মন্ত্রী মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ অনুষ্ঠান শেষে ‘ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা’ হতে পারে বলে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, সরকারের যদি ভুলত্রুটি থাকে, সেগুলো বিএনপি তুলে ধরুক। তাদের আন্দোলন শুধু তারেক রহমানের শাস্তি বাতিল আর খালেদা জিয়ার চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ। এটা থেকে তারা বেরিয়ে আসুক, এটাই কামনা করি। আশা করি, তারা জনগণের বিষয় নিয়ে কথা বলবে, সরকারের ভুলত্রুটি থাকলে সেগুলো তুলে ধরবে।’

নিউমার্কেটের ঘটনা নিয়ে বিএনপির বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতারা যে ঘি ঢেলেছে, পুলিশের কাছে সেই তথ্য আছে। নিউমার্কেটের ঘটনায় যারাই যুক্ত থাকুক না কেন, যে দলের বা যে মতেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,যারা ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি, তারা সরকারের কোনো ক্রোড়পত্র পাবে না। ভবিষ্যতে নবম ওয়েজবোর্ড যারা বাস্তবায়ন করবে না, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি নিয়েও চিন্তা-ভাবনা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com