1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫.৩৫ পিএম
  • ২১৩ Time View
GAs

টানা দুদিন সাভারে গ্যাস থাকবে না। ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম আজ ২৬ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পেট্রোবাংলার শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য সাভারে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঈদের সময় গ্যাস বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈদের সময় গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ সময় পাইপলাইনগুলোর সংস্কারকাজ করাটা সহজ হয়। সব দিক বিবেচনা করে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়টি নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com