1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দামুড়হুদায় অবৈধ সার মজুদ: মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৬.৫২ পিএম
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ এবং ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ২ জানুয়ারি সকাল ১২ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইচ তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও অতিরিক্ত কৃষি অফিসার। অভিযানের সময় বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিক মো. আমিরুল ইসলামের গুদামে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে মজুদকৃত টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা এবং এমওপি ৫৮ বস্তা জব্দ করা হয়।

মোবাইল কোর্ট সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ধারা ১৬(১) লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ীকে ধারা ১৬(৩) অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com