1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

আলমডাঙ্গার রামদিয়ায় বিএনপি অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১২ নং খাসকররা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রামদিয়া কায়েতপাড়ায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সোমবার বিকেল ৩টায় বটতলা মোড়ে খাসকররা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেন, গত শনিবার রাতে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রামদিয়া কায়েতপাড়ায় বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতাকর্মীদের ছবি ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

হামলায় অভিযুক্ত হিসেবে বিএনপি নেতারা রামদিয়া গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন সোয়ার মিঠু (পিতা: মৃত মুকছার গুলাফ), রফজেস (পিতা: মৃত আফছার), এবং আওলাদ হোসেন টাকু (পিতা: মৃত সবদ আলি)।

বক্তারা বলেন, “বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি। এ হত্যাকাণ্ডের জন্য প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তারা বিএনপি নেতাকর্মীদের উপর মামলা, হামলা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এমনকি আমাদের নেতাদের বাড়িছাড়া করেছে।”

বক্তারা আরও বলেন, “আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হোক। আওয়ামী লীগের নেতারা ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করছে। বিএনপি এসব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।”

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাব, সদস্য মো. সাফায়েত হোসেন এবং খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নাসিম পারভেজ।

বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে বিএনপি ও অঙ্গসংগঠন আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

বিক্ষোভে খাসকররা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com