মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ ঋণ কেলেঙ্কারি ও হস্তক্ষেপের অভিযোগে চার ব্যাংকের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক শেয়ার বিক্রির অর্থ দেশে ফেরত আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধিতে শীর্ষে ইসলামী ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩

অ্যাম্বুলেন্স ভাঙচুর: অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৩৭ Time View

রাজধানীর নিউমার্কেট এলাকায় গত ১৯ এপ্রিল ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কাইয়ুম মামলার বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত ২৩ এপ্রিল মামলা হয়েছে। অ্যাম্বুলেন্সের মালিক মোহাম্মদ সুমন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’

‘এ নিয়ে নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে ৫টি মামলা হলো’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। এ ছাড়াও, ২টি হত্যা মামলা হয়েছে।’

গত ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষ চলার সময় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। সেসময় রোগীসহ ৬ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS