শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

ডেনমার্কের রাজকুমারীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৯৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হন। এর আগে তিনদিনের সফরে ঢাকা পৌঁছান রাজকুমারী।

সকাল ৯টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। এসময় রাজকুমারীকে ফুলেল অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পরে বিমানবন্দর থেকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আসেন। এরপর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।

তিনদিনের সফর শেষে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS