1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

শীতার্ত মানুষের পাশে প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০.১২ পিএম
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জনপ্রিয় ফেসবুক গ্রুপ প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় ব্যাপক কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকেলে কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা-সহ বিভিন্ন স্থানে এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদ্রাসার পরিচালক মোঃ সোনা মিয়া ও শিক্ষক ক্বারী আশরাফুল ইসলামের উপস্থিতিতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান এডমিন মোঃ মামুন খান, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক ও ডাঃ মোঃ সোহাগ রানা সবুজ, অর্থ সম্পাদক ও সিনিয়র এডমিন অমিট হাসান, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ, ব্লাড ডিপার্টমেন্টের মোঃ ওয়াসিম আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের আয়োজনে আরও একটি অনুষ্ঠানে অতিথিরা সদস্যদের হাতে কম্বল তুলে দেন। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল্লাহ হক, সহ প্রধান এডমিন মোঃ মামুন খান, সিনিয়র এডমিন অমিত হাসান, ডাঃ সবুজ, জাহিদ হাসান, সুমাইয়া মাহমুদ, বোরহান, আব্দুল্লাহসহ সদস্য মিম, পিংকি, লাবণ্য, রিধিতা, আজমল, ফাতেমা, সাদিয়া, সিফাত, সাব্বির, জুবায়ের, শিমু এবং সুরাইয়া।

শীতকালীন সময়জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের এই মহতী উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com