শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

আজ ৩৩ হাজার পরিবার ঘর পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১০০ Time View

তৃতীয় ৬৫ হাজারের বেশি পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ঈদুল ফিতরের উপহার হিসেবে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন এসব পরিবারের মাঝে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরের পরিকল্পনা ছিল আমাদের। সে লক্ষ্যেই নির্মাণকাজ চলে। এরই মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর নির্মাণ হয়ে গেছে। এগুলো ঈদের আগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করার মধ্যদিয়ে তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে।

জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর দেওয়া হয়েছে। দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে তাদের। এর সঙ্গে রান্নাঘর ও টয়লেট ছিল। আঙিনায় হাঁস-মুরগি পালন ও শাক-সবজি চাষেরও জায়গা ছিল।

তবে এসব ঘরে এর মধ্যে বেশকিছু ত্রুটি পেয়েছে সরকার। কোথাও দেওয়াল ফেটে যাওয়া, ধস বা মাটি দেবে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। যেসব কারণে ত্রুটি হয়েছে সেগুলো চিহ্নিত করে তৃতীয় ধাপে সমাধান করেই নির্মাণ করা হচ্ছে ঘর। যার কারণে ব্যয়ও বেড়েছে আগের তুলনায় ৬৯ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS