
রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) ২০২৩-২০২৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য কতিপয় মূল্যবান মতামত রাখেন।
কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved