
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। তবে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৯২৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ২৮২ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৭৬ লাখ ৫১ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৭টি কোম্পানির, বিপরীতে ১২৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved