
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা। এর পুরোটাই নগদ।
এর আগে কোম্পানিটি ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে মোট ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করল।
সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৫ টাকা ০১ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৯৬ টাকা ৮৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮৪ পয়সা।
আগামী ৩০ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ মে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved