1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

নিগার সিদ্দিক কলেজে অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান ও সড়ক অবরোধ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫.১৮ পিএম
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ মো. আবু নাসির লাঞ্ছিত হন এবং জীবননাশের হুমকির মুখে পড়েন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান নেয় এবং মুন্সিগঞ্জের মদনবাবুর মোড়ে সড়ক অবরোধ করে।

অধ্যক্ষ মো. আবু নাসির জানান, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সদ্য গঠিত এডহক কমিটির সঙ্গে মিটিং চলাকালীন জেহালা গ্রামের সরাজ, এনায়েত উল্লা, রতন, রনি এবং আরও ১৫-২০ জন মিলে তার ওপর হামলা চালায়। তাদের মনোনীত ব্যক্তিদের কমিটির সদস্য না করায় তারা ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করে এবং কলেজ থেকে বের করে দেয়। পাশাপাশি কলেজে আর না আসার হুমকি দেয়।

অধ্যক্ষ আরও বলেন, “আমি বর্তমানে জীবনের ঝুঁকির মধ্যে আছি এবং কলেজে যাওয়ার বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অধ্যক্ষের লাঞ্ছনার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের অবস্থান এবং সড়ক অবরোধের ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রতিবাদকারীরা বলেন, “আমরা কোনোভাবেই আমাদের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেব না। দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” বিক্ষোভ এর সময় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com