1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি ফ্লাইওভার

  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৭.২৯ পিএম
  • ১৭০ Time View

ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ও দুর্ভোগ কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কের নবনির্মিত শফিপুর ও নাওজোর ফ্লাইওভার। এতে অন্যান্য বছরের তুলনায় এবার উত্তরবঙ্গগামী মানুষের যাতায়াত অনেকটা স্বস্তিদায়ক হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৫ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের নাওজোর ও কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওপর নির্মিত এ দুটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ফ্লাইওভার দুটির ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে রেলিংয়ের কাজ এখনো শেষ হয়নি। ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ২৩টি জেলার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার দুটি খুলে দেওয়ায় ঈদে উত্তরবঙ্গগামী মানুষের যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে, ফলে যাত্রা নির্বিঘ্ন হবে।

ফ্লাইওভার প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপ-ব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন জানান, ঈদে ঘরে ফেরা মানুষের যেন ভোগান্তি না হয় সে জন্য খুলে দেওয়া হয়েছে এই ফ্লাইওভার দুইটি।

এবার আগের দুই বছরের তুলনায় বেশি মানুষ ঢাকার বাইরে ঈদ করতে যাবে। তাই প্রতিটি মহাসড়ক যানজটমুক্ত রাখতে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com