
মহান বিজয় দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের সোমবার (১৬ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (১৫-১৯ ডিসেম্বর) চার কর্মদিবস লেনদেন হয়েছে।
এই চার কর্মদিবসে প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১৩টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৭২টির দর বেড়েছে, ১৬৮টির দর কমেছে, ৫৭টির দর অপরিবর্তিত ছিল এবং ১৬টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.২৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১১.২৬ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৬.৬৭ শতাংশ, বিকন ফার্মার ১৫.৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৫.৫৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১১.৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১.৩৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১১.১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.৬৬ শতাংশ এবং ফাইন ফুডসের ১০.৬৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved