
স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদ প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষে বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সাইফুল ইসলাম, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহাবুব রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিতি ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved