
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ২৯ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৫৮ পয়সা ছিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved