1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার বিএনপি নেতা মকবুল’

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৮.২৮ পিএম
  • ২০৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ভালো অগ্রগতি হয়েছে। তাড়াহুড়ো করার কিছু নেই, ধৈর্য ধরতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিএনপি নেতা মকবুলকে।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বকশিবাজারে কারা অধিদফতরের ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি আরও বলেন, নিউমার্কেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটো খুনের মামলা হয়েছে। ভাঙচুরের মামলা হয়েছে। এগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হয় না। তাই প্রমাণের ব্যাপার আছে, তদন্তের ব্যাপার আছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা কোনোদিনও ঘটনার সত্যতা না পেলে কাউকে গ্রেফতার করে না।

প্রসঙ্গত, নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় কুপিয়ে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী ইমনসহ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, এই সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ১ নম্বর আসামি বিএনপি নেতা মকবুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে ধানমন্ডির নিজ বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় বিএনপি নেতা মকবুলকে ১ নম্বর আসামি করা হয়। মকবুল হোসেন সরদার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি পেশায় একজন আইনজীবী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com