
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৯৭ হাজার ৭৭২টি শেয়ার ৪০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৬৯ লাখ ৩১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ কোটি ৮৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের ১ কোটি ৮০ লাখ টাকার ও তৃতীয় স্থানে থাকা জিপিএইচ ইস্পাতের ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved