
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ ব্যাংকটির ৩০ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকার।
১২ কোটি ১৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- টেকনো ড্রাগস, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, যমুনা অয়েল, মিডল্যান্ড ব্যাংক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved