
দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। গরীব দুঃখী, খেটে খাওয়া মানুষজন বাজারে যেতে পারছে না।
বর্তমান উপদেষ্টা পরিষদকে প্রয়োজনীয় সংস্কার ও আইনশৃঙ্খলা উন্নত করে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে এনে দ্রুত জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। কঠোর হস্তে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। দৃশ্যমান উন্নতি দেখাতে হবে।
আজ ২ ডিসেম্বর'২৪ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ শত দিন অতিবাহিত হলেও দৃশ্যমান কোন উন্নয়ন, অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ব্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন দল বা সংগঠন তাদের দাবী দাওয়া সরকারের কাছে পেশ করার নামে পরিস্থিতির অবনতি হতে পারে বলে প্রতিয়মান হচ্ছে। সরকারের বিভিন্ন এজেন্সিকে মাঠে নামাতে হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved