
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, এদিন এনআরবি ব্যাংকের ১৮ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমারেল্ড অয়েলের আজ ১০ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সী পার্ল হোটেল।
রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইনট্রাকো রিফুয়েলিং, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved