
দিনাজপুরঃ- দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ সদর উপজেলার কাউগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ সহ ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ এলাকায় জি,আর,পি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলের মুদির দোকানে অভিযান চালায়। অভিযান চলাকালে তার দোকানে তল্লাশি করে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
ইসমাইল দীর্ঘদিন ধরে মুদি দোকানের পাশাপাশি রেলওয়ের চোরাইকৃত মালামাল ক্রয় এবং বিক্রয় করে আসছিল। ইসমাইল ওই এলাকার মোবারক হোসেনের ছেলে ।
দিনাজপুর রেলওয়ে জি.আর.পি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল হক ভ‚ইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং- ০৩- তাং-২৩/০৪/২০২২। দুপুরে আদালতে চালান দেয়া হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved