1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

দর্শনা সীমান্তে ৩০৬ গ্রাম ভারতীয় স্বর্ণের গহনা জব্দ করেছে বিজিবি

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮.০০ পিএম
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ২৩ নভেম্বর শনিবার বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল স্বর্ণ চোরাচালান রোধে এ অভিযান চালায়।

সকাল ৯টা ৪৫ মিনিটে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পাশে বিজিবি সদস্যরা এ্যাম্বুশে থাকাকালে সীমান্ত থেকে দর্শনার দিকে আসা একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে মোটরসাইকেলের পিছনের আরোহী একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে বাগানের ভেতর পালিয়ে যায়। বাকি দুই আরোহী মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে বিজিবি সদস্যরা তার ভেতরে স্কচটেপে মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ২২টি ভারতীয় স্বর্ণের গহনা জব্দ করে। এসব গহনা ভারতীয় তৈরী বলে নিশ্চিত হওয়া গেছে।

জব্দকৃত স্বর্ণের গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবির এ ধরনের সাফল্যমণ্ডিত অভিযান চোরাচালান প্রতিরোধে তাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com