1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

চুয়াডাঙ্গায় ১৪ বছর পর বিএনপির সম্মেলন, ভার্চুয়ালি তারেক রহমান

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসময় তিনি বলেন সম্মেলনকে সাফল্যমন্ডিত করে আগামী দিনে নেতৃত্ব বাছাই করে আগামী সংসদ নির্বাচনে সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শান্তি-শৃঙ্খলা ও উন্নত দেশ গঠন করবে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, এবং জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে চুয়াডাঙ্গা জেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি ও বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com