1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে সবুজ নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৯.২৫ পিএম
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহেগনি গাছের বাগানে সবুজ (২৩) নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত যুবক সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ দু’জন সন্দেহভাজন যুবককে আটক করেছে। নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঝিনাইদহ থেকে পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আলামত সংগ্ৰহ করে। এরপর দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।

বেলগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, নিহত যুবক সবুজ গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে এদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কি কারেন সবুজ নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে তা তিনি বলতে পারেননি।

 আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এদিন সকালে খবর পেয়েই আগে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।  

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ঘটনাস্হল পরিদর্শক করে জানান, এ হত্যাকান্ডের তদন্তকাজ শুরু হয়েছে, তদন্ত শেষে হত্যার কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com