
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ নভেম্বর) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার বিএসসির ২১ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশের আজ ১৯ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।
রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন এবং আফতাব অটো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved