
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবি’র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ নভেম্বর) দুপুরের দিকে রাজধানী কাকরাইলের গ্রিন সিটি এজে এটি অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তারসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং শেয়ার মালিকগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির ৪৮.৯০ কোটি টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০.০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ৮২.৭৯ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকগণ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১১০%লভ্যাংশ (অন্তবর্র্তীকালীন ৬০% নগদ ও চূড়ান্ত ৫০% স্টক) অনুমোদন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved