
বিদায়ী সপ্তাহে (৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি ক্যামিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭ টাকা ৮০ পয়সা অর্থাৎ ৪২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩ টাকা ৪০ পয়সা বা ২৮ দশমিক ৮১ শতাংশ দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড। এছাড়া ৭ টাকা ৮০ পয়সা ২৫ দশমিক ১৬ শতাংশ দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ২৪ দশমিক ০১ শতাংশ, আরামিত সিমেন্ট লিমিটেডের ২২ দশমিক ৮১ শতাংশ, ইনভয় টেক্সটাইল লিমিটেডের ২১ দশমিক ৬৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমেটেডের ২০ দশমিক ৫০ শতাংশ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২০ দশমিক ৩৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২০ শতাংশ এবং ফু ওয়াং ফুড লিমিটেডের ২০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved